-আমি শুধু সাইম আইয়ুবই হতে পারব, সাঈদ আনোয়ার নয়’
দুজনই বাঁহাতি, দুজনই ওপেনার। একজন পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনারদের একজন, আরেকজন উদীয়মান। বলা হচ্ছে সাঈদ আনোয়ার ও সাইম আইয়ুবের কথা। দুজনের খেলার ধরনে অনেকেই মিল খুঁজে পান। বয়সভিত্তিক ক্রিকেট থেকে তাই সাইমের মধ্যে কেউ কেউ দেখছেন সাঈদ আনোয়ারের ছায়া। টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আলোচনায় আসা এই তরুণ টেস্ট ক্যাপ পেয়ে যান পাকিস্তান দলের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ০ রানে আউট হলেও পরের ইনিংসে ৩৩ রানের ইনিংসে অনেককে মুগ্ধ করেছেন।
অস্ট্রেলীয় কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, সাইমই হবেন ‘বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা’। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও বলেছেন, ‘সে দারুণ ক্রিকেটার। ব্যাটসম্যান হিসেবে তাঁর বিশ্বের পরবর্তী তারকা হওয়ার সম্ভাবনা আছে।’








0 Comments