পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার খবর ভুয়া, বললেন সরফরাজ
পাকিস্তান ছেড়ে পাকাপাকিভাবে ইংল্যান্ডে চলে গেছেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান সরফরাজ আহমেদ! সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’। তারা জানায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে সরফরাজ এখন থেকে ইংল্যান্ডের লন্ডনে বসবাস করবেন।
হতাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকে সরফরাজ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমটি। পাশাপাশি হতাশা নিয়ে দেশ ছাড়লেও পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সরফরাজের যোগাযোগ ধরে রাখতে চাওয়ার কথাও জানায় তারা।সরফরাজের দেশ ছেড়ে যাওয়ার খবরটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোড়ন তৈরি হয়। তবে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি অস্বীকার করেছেন সরফরাজ। এ ধরনের ভুয়া খবর দুঃখজনক বলে মন্তব্য করে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমি পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। এ ধরনের বানোয়াট খবর ছাপানোর আগে নিশ্চিত হয়ে নিন।’
ক্রিকেট ক্যারিয়ারে উত্থান ও পতন—দুটোই দেখেছেন সরফরাজ। ২০০৬ সালে তাঁর অধিনায়কত্বে ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে পাকিস্তান। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু হয় তাঁর। ২০১৭ সালে তাঁর নেতৃত্বে সেই ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।
Do you want to see sex video : CLICK HERE









0 Comments